৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে উদ্ধার ৫০টি মোবাইল ফোন মালিকদের হস্তান্তর করলো জেলা পুলিশ

Admin Published: January 21, 2026, 6:53 pm
রাজশাহীতে উদ্ধার ৫০টি মোবাইল ফোন মালিকদের হস্তান্তর করলো জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। বুধবার জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মোবাইল ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

এ সময় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এটিএম মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করেন।

রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকের কাছে উদ্ধার ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে। এদিকে হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল মালিকরা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন