৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

Admin Published: February 28, 2026, 1:38 pm
রাজশাহীতে ইয়াবাসহ তিন মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে নগরীর ফুদকিপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, নগরীর রামচন্দ্রপুর সাধুরমোড় এলাকার মৃত মাহবুবুল ইসলামের ছেলে আরিফিন ইসলাম (৩৪), শেখেরচক এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে মো. ডলার (৩৫) ও হোসনীগঞ্জ এলাকার মৃত হাসানের ছেলে আব্দুল্লাহ রিয়াসাদ প্রান্ত (২৮)। পুলিশ জানায় রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। পরে আসামিদের দেহ তল্লাশি করে আরিফিনের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং অপর ২ আসামি পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।