রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলে শেষদিনের প্রচারণা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, নির্বাচনের ২৪ঘন্টা আগে থেকে কোনো প্রার্থী বা প্যানেল আর প্রচারণা চালাতে পারবে না।রাজশাহী ভ্রমণ গাইড
এদিকে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মাঈকিং করে প্রার্থী ও ভোটারদের উদ্দেশে দিচ্ছেন বিভিন্ন নির্দেশনা। গতকাল আনুষ্ঠানিক প্রচারণা শেষে মাঝে আজ বুধবার বিরতি। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বহুল প্রতিক্ষিত রাকসু নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে চলবে ভোটগ্রহণ। ভোটগ্রহণের ১২-১৫ ঘন্টার মধ্যেই প্রকাশিত হবে ফলাফল।
মিছিল-মিটিং নিষিদ্ধ : নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে নির্বাচনের পরদিন পর্যন্ত ক্যাম্পাসে সকল প্রকার মিছিল, মিটিং, বিক্ষোভ, সমাবেশসহ সব ধরণের অস্ত্র-শস্ত্র প্রদর্শন ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।রাজশাহী ভ্রমণ গাইড
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে ১৫ অক্টোবর রাত রাত ১২টা ০১ মিনিট হতে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মোট ০৩ (তিন) দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও তৎসংলগ্ন এলাকার চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, আতশবাজি, পটকা ফুটানোসহ অন্যান্য ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি, বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হলো।’
নিরাপত্তায় পুলিশ-র্যাব-বিজিবি : এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে দুই হাজার পুলিশের পাশাপাশি ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ১২ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়োজিত থাকবে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সভা শেষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন।রাজশাহী ভ্রমণ গাইড
নির্বাচন পরিসংখ্যান: এবারের নির্বাচনে মোট ভোটার ২৮, ৯০১ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ৩০৫ জন এবং ছাত্র ১৭ হাজার ৫৯৫ জন। এছাড়া রাকসুতে ২৩টি পদে প্রার্থী ২৪৭ জন, সিনেটে ৫টি পদে প্রার্থী ৫৮ জন, হল সংসদে ১৭টি হলে ২৫২টি পদে প্রার্থী ৫৯৭ জন। এদের মধ্যে ৪২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় ছাত্র সংসদে এবার লড়ছেন ভিপি প্রার্থী ১৮ জন, জিএস প্রার্থী ১৩ জন, এজিএস প্রার্থী ১৬ জন।