৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, চিকিৎসাধিন ১০

Admin Published: June 29, 2025, 2:09 pm
রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, চিকিৎসাধিন ১০

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসি (২৭) নামে  ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু হয়েছে। ফেরদৌসি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোল্লাডাঙা এলাকায় বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি মৌসুমে রাজশাহীতে দুই জনের মৃত্যু হলো। রবিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৩ জুন জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছিলে ফেরদৌসি। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গত বুধবার (২৫ জুন) ওয়ার্ড থেকে আআইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শনিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি মৌসুমে রামেহ হাসপাতালে দুইাজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ ১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ছয়জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু। তিনি জানান,  চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন ৮৬ জন। তাদের মধ্যে ৭৪ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। দুইজন রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও একজন রোগী ভর্তি হয়েছেন।