৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

রামেক হাসপাতালে দুদকের অভিযান, স্টোররুমের রেকর্ডপত্র যাচাই

Admin Published: June 25, 2025, 6:04 pm
রামেক হাসপাতালে দুদকের অভিযান, স্টোররুমের রেকর্ডপত্র যাচাই

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুদকের টিম হাসপাতালের স্টোর রুমের রেজিস্ট্রারসহ বিভিন্ন নথি পর্যালোচনা করেন এবং কিছু কাগজপত্র সংগ্রহ করে।অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন বলেন, অভিযোগটি ছিল ওষুধ সংক্রান্ত। আমরা স্টোররুমের রেকর্ডপত্র যাচাই করেছি এবং এ বিষয়ে কমিশনে প্রতিবেদন জমা দেব।

তবে অভিযানের সময় দুটি বড় অনিয়ম তারা প্রত্যক্ষ করেছে বলে জানান। তিনি বলেন হাসপাতালের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা নিজেদের কাজ না করে টাকার জন্য ট্রলি ঠেলছেন। এ নিয়ে তাদের দৌরাত্ম্য নজরে এসেছে। এ ছাড়া বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়েও রোগীদের হয়রানি করা হচ্ছে। প্রাথমিকভাবে এই দুটি বিষয়ে আমরা প্রতিবেদন দাখিল করব, এরপর ব্যবস্থা নেওয়া হবে।

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. হাসানুল হাসিব বলেন, দুদকের অভিযানের বিষয়টি আমরা অবগত। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের নিজ নিজ দায়িত্ব পালনের জন্য কঠোরভাবে বলে দেওয়া হয়েছে। তবে ওষুধ বিতরণে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ভৌতিক অভিযোগ মাঝেমধ্যেই আসে। এটা নিয়ে আমরা চিন্তিত নই।