স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে সোহাগ আলী (১৭) নামের এব ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। ডাক্তার সেজে চিকিৎসাসেবা দেওয়ার সময় বুধবার দিবাগত রাতে ওই যুবককে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ।
রামেক সূত্র জানায়, রাতে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে রোগীদের চিকিৎসা দেওয়ার সময় ডাক্তার বেশে ওই যুবকের চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে ডিউটিরত দুই আনসার সদস্য বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় যে সে ডাক্তার নন, বরং প্রতারক। সে রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে।