১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

রামেক হাসপাতালের শৌচাগারে পড়ে করোনা রোগীর মৃতু !

Admin Published: June 19, 2025, 6:23 pm
রামেক হাসপাতালের শৌচাগারে পড়ে করোনা রোগীর মৃতু !

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শৌচাগারে মনসুর রহমান (৬৫) নামের এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সৌচাগারের দরজার ছিটকানী ভেঙ্গে তার লাশ উদ্ধার করা হয়। মনসুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মনসুর রহমান ফুসফুসের সিওপিডি রোগে ভুগছিলেন। ফুসফুসের সমস্যা নিয়ে গত ৯ জুন হাসপাতালে ভর্তি হন তিনি। মেডিসিন ইউনিটে চিকিৎসা চলাকালে তার করোনার লক্ষণও দেখা দেয়। টরে নমুনা পরীক্ষা করা হলে ১৬ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার সকালে তিনি শৌচাগারে গিয়ে ভেতরে ছিটকানি দেওয়া অবস্থায় পড়ে যান। এ সময় অন্য রোগীর স্বজনেরা তার পড়ে যাওয়ার শব্দ পান। কিন্তু দরজা ভেতর থেকে লাগানো থাকার কারণে তাকে তাৎক্ষণিক উদ্ধার করা যায়নি। পরে গণপূর্ত বিভাগের সহযোগিতায় দরজার ছিটকানি ভেঙে শৌচাগারে ঢুকে দেখা যায়, মনসুর রহমান মৃত অবস্থায় পড়ে আছেন।

ডা. আমিনুল ইসলাম আরও জানান, লাশ উদ্ধারের সময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মনসুর রহমানের মৃত্যু হয়েছে।