১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

রাসিকের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত

Admin Published: June 15, 2025, 2:10 pm
রাসিকের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট’র কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে। রবিবার রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজশাহী সিটি কর্পোরেশনের গত ২০২৩ সালের ২০ অক্টোবর ৭ম পরিষদের প্রথম সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক আলোচ্য সূচি-৮ এ পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট এর আলোচনা ও সিদ্ধান্ত মোতাবেক মাঠ পর্যায়ে ৩০টি ওয়ার্ডে জরিপ কাজ সম্পন্ন  হয়। এরপর গত বছরের (২০২৪) ২৮ নভেম্বর তারিখের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সিদ্ধান্ত ও একই বছরের ১ ডিসেম্বর তারিখের ৩য় সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ভাড়ার ভিত্তিতে বার্ষিক মূল্যায়ণ নির্ধারণ করা হয় এবং পরবর্তীতে ১৩ মে ২০২৫ হতে হোল্ডিং মালিকগণকে পৌরকর অবহিতকরণ পত্র প্রেরণ করা হয়।

তবে অধিকতর যাচাই বাছাইয়ের জন্য কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক রাসিকের পঞ্চবার্ষিক এ্যাসেসমেন্ট সংক্রান্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রবিবার রাসিকের জনসংযোগ দফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।