৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রাতের আঁধারে পাচারকালে ৪০ বস্তা সার আটক, ডিলারের ১৫ হাজার টাকা জরিমানা

Admin Published: October 24, 2025, 6:06 pm
রাতের আঁধারে পাচারকালে ৪০ বস্তা সার  আটক, ডিলারের ১৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে রাতের আধারে অবৈধভাবে ৪০ বস্তা সার পাচারের সময় জনতার হাতে আটক হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের ডাকরা এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রাতেই সহকারী কমিশনার (ভুমি) ও চলতি দায়িত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুল করিম মিজান ও উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান ঘটনাস্থলে উপস্থি হয়ে সারগুলো জব্দ করেন। এ সময় উত্তেজিত জনতা সার ডিলার জাহাঙ্গীর হোসেনের বিচার দাবি করেন। শুক্রবার দুপুরে তাকে জরিমানা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের সার ডিলার আকাশ এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর হোসেন কৃত্রিম সার সংকট তৈরী করে এলাকার কৃষকদের সার নেই বলে জানান। তবে গোপনে কৃষকসহ এলাকাবাসী জানতে পারেন জাহাঙ্গীর হোসেন অধিক মুনাফার লোভে রাতের আধারে বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের সার পাচার করেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যাটারী চালিত দুটি অটোযোগে ৪০ বস্তা সার পাচারের সময় স্থানীয় জনতা তা আটক করেন। তবে জাহাঙ্গীর হোসেন পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার দুপুরের দিকে চারঘাট উপজেলা চত্তরে ভ্রাম্যমান আদালত বসিয়ে সার পাচারের অভিযোগে ডিলার জাহাঙ্গীর হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। সহকারী কমশিনার (ভুমি) রাহাতুল করিম মিজান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জব্দকরা সার স্থানীয় কৃষকদের মাঝে ন্য্যায্য মুল্যে বিক্রি করা হয়। বিক্রি টাকা সরকারের কোষাগারে জমা করা হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান।