৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

রবিবার রাজশাহীতে সকাল ৬ টা থেকে রাত ৯ টা কারফিউ শিথিল

Admin Published: August 3, 2024, 10:54 pm
রবিবার রাজশাহীতে সকাল ৬ টা থেকে রাত ৯ টা কারফিউ শিথিল ফাইল ফটো

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে রবিবার সকাল ৬ থেকে রাত ৯ টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। শরিবার রাতে সগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জনসাধারণের একক বা সঙ্গবদ্ধভাবে সকল প্রকার চলাচলের উপর সান্ধ্য আইন (কারফিউ) জারী করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ, রাজনৈতিক শাখা-২ এর অনুসরণে রাজশাহী মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা, জনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে জারীকৃত সান্ধ্য আইন (কারফিউ) রবিবার (৪ আগস্ট) সকাল ৬ ঘটিকা হতে রাত ৯ ঘটিকা পর্যন্ত শিথিল করা হয়েছে।

তবে রাত ৯.ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সান্ধ্য আইন (কারফিউ) অব্যাহত থাকবে। গণমাধ্যম ও জরুরী পরিষেবা এর আওতামুক্ত থাকবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।