৫ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

রোজা ক‌বে, জানা যা‌বে শ‌নিবার সন্ধ্যায়

Admin Published: February 28, 2025, 12:36 pm
রোজা ক‌বে, জানা যা‌বে শ‌নিবার সন্ধ্যায়

ডিএনএন ডেস্ক: ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস ক‌বে শুরু হ‌বে, তা জানা যা‌বে শ‌নিবার সন্ধ‌্যায়। পবিত্র রমজান মা‌সের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে বৈঠ‌কে বস‌বে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দে‌বে সরকার। 


শনিবার (১ মার্চ) বাদ মাগরির জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক হবে। সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।


বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ ক‌রে‌ছে ইসলামিক ফাউন্ডেশন।


টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।