৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের সহকারী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজল গ্রেফতার

Admin Published: June 23, 2025, 5:10 pm
সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ারের সহকারী ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজল গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী পলাতক শাহরিয়ার আলমের সহকারী ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা হাসিনুর ইসলাম ওরফে সজলকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে নগরীর শাহমখদুম থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জাান গেছে, হাসিনুর ইসলাম সজল রাজশাহী নগরের শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া মহল্লার সাইনুদ্দীন ওরফে সান্টুর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।সজল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার আগে থেকেই শাহরিয়ার আলমের সঙ্গে থাকতেন। প্রথমে শুধু তার ব্যক্তিগত ব্যবসা দেখাশোনা করলেও পরবর্তীতে সবকিছুরই দায়িত্বে আসেন। নিয়োগ ও বদলি বাণিজ্য এবং তদবিরের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।

রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, গ্রেফতার সজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।