৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

Admin Published: October 14, 2025, 12:05 pm
সাবেক স্ত্রীকে ধর্ষণের  অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : তালাক দেওয়ার পর স্ত্রীকে আবারও বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে মো. সুমন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। নাটোর সদর উপজেলার ফুলবাগান সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব রাজশাহীর অধিনস্ত নাটোর ক্যাম্পের একটি যৌথ দল।

মঙ্গলবার র‌্যাব রাজশাহীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে সুমনের সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়েছিল। তবে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় দুই বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর সুমন বিদেশে পাড়ি জমান। বিদেশে থাকলেও তিনি সাবেক স্ত্রীর সঙ্গে নিয়মিত মোবাইলে যোগাযোগ রাখতেন।

প্রায় এক মাস আগে দেশে ফিরে সুমন আবারও তাকে বিয়ের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজশাহীর চারঘাট উপজেলার আরজি সাদিপুর হঠাৎপাড়া এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী তরুণী নিজেই চারঘাট থানায় সুমনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।  তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে নাটোর সদর থানার ফুলবাগান সড়ক এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।