৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

শাহবাগে রিকশাচালকদের বিক্ষোভ

Admin Published: August 17, 2024, 2:14 pm
শাহবাগে রিকশাচালকদের বিক্ষোভ

ডিএনএন ডেস্ক : হাইওয়েতে অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন প্যাডেল রিকশাচালকরা। শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় রিকশা নিয়ে জড়ো হন চালকরা। পরে শাহবাগ জাদুঘরের সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

এসময় ‘চলবে না চলবে না-অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা-চলতে দেওয়া হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য-মানি না মানবো না’সহ নানা স্লোগান দেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া জহুরুল ইসলাম নামের এক রিকশাচালক বলেন, আগে প্রধান সড়কে অটোরিকশা চলতো না। এজন্য আমরা কিছু ভাড়া পেতাম। এখন সবখানে অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। আমরা কোনো ভাড়া পাই না। ভাড়া না পেলে আমাদের পেট চলবে কীভাবে? আমাদের সংসার কীভাবে চলবে?।

তিনি বলেন, আমাদের দাবি আগে যেমন প্রধান সড়কে অটোরিকশা চলত না এখন সেই নিয়ম আবার চালু করতে হবে। না হলে আমরা না খেয়ে মরব।