৪ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

শাহরিয়ার আলমের আড়ানীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

Admin Published: February 6, 2025, 2:21 pm
শাহরিয়ার আলমের আড়ানীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

স্টাফ রিপোর্টার :রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে অবস্থিত সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঘার আড়ানী পৌরসভার চকসিঙ্গা মহল্লায় তার তিনতলা বাসভবনে আগুন দেন বিক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ লোকজন বাড়িটির সামনে এসে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ রিপোর্ট লেখার সময় বাড়িটি পুড়ছিলো। তবে দমকল বাহিনীর কর্মীদের দেখা যায়নি। এদিকে রাজশাহী কলেজে ও নগরীর সিএনবি মোডে শেখ মুজিবের মুরাল ভাংচুর করা হয়েছে।

আওয়ামী সরকারের পতনের পর থেকে শাহরিয়ার আলম আত্মগোপনে আছেন। তিনি রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বলে জনশ্রƒতি রয়েছে। শাহরিয়ার আলম ২০০৮ সালের নির্বাচনে প্রথম রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এমপি নির্বাচিত হন। এরপর আরও তিনবার এ আসনের এমপি হন। দুই মেয়াদে তিনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের দিন রাজশাহীর প্রায় সব এমপি ও মেয়রের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট হলেও শাহরিয়ারের বাড়িটি অক্ষত ছিল। বৃহস্পতিবার এ বাড়িটিও জ্বালিয়ে দেওয়া হলো।