৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

সারাদেশে বিএনপির নিরঙ্কুশ বিজয় হবে, আশা মিনুর

Admin Published: December 29, 2025, 11:05 pm
সারাদেশে বিএনপির নিরঙ্কুশ বিজয় হবে, আশা মিনুর

স্টাফ রিপোর্টার : রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। এসময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সারাদেশেই এবার বিএনপির প্রার্থীদের বিজয় হবে। সোমবার বিকেলে রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মিনু বলেন, বিএনপি শহীদ জিয়ার আদর্শের দল। এই মূহুর্তে সারাবিশ্বে সবচেয়ে জনপ্রিয় আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান। তিনি বিগত ১৭ বছরে দলকে সুসংগঠিত করেছেন। ১৯৯৬ ও ২০০১ সালে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে একটি বাদে সব আসনে বিএনপি জয় পেয়েছিল। এবারও রাজশাহী বিভাগ তো বটেই, সারাদেশে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে। 

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমরা সবাই ভাই ভাই। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। রাজশাহী শান্তির মহানগরী। প্রশাসন সবার সাথে সুন্দরভাবেই কাজ করছে। আশা করছি শেষ পর্যন্ত এমন শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হবে।

এর আগে বিপুল সংখ্যক নেতাকমীকে সঙ্গে নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় রাসিকের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভেকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগাঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলুসহ নগর ও জেলার বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মনোনয়ন দাখিলের শেষদিনে উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ৬টি আসনের প্রার্থীরা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহীর ৬টি আসনের বিপরীতে মনোনয়ন  ত্তেলন হয়েছিলো ৫৬টি। ৬টি আসনের অনেক মনোনয়ন উপজেলা পর্যায়ের কার্যালয়ে জমা পড়লেও রাজনৈতিক দলগুলোনের হেভিওয়েট প্রার্থীরা রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন।