স্টাফ রিপোর্টার : ভুয়া সেনাসদস্য পরিচয়ে প্রতারণার মাধ্যমে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মূলহোতা শিপন (২১) নামের এজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নগরীর বালিয়াপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শিপন জামালপুরের দেওয়ানগঞ্জ থানার গামারিয়া মধ্যপাড়ার মুন্নাফ আলীর ছেলে। তার কাছ থেকে সেনাবাহিনীর কাপড়ের তৈরি ব্যাগপ্যাক, মানিব্যাগ, এনআইডি কার্ড ও বাস টিকিট জব্দ করা হয়।
র্যাব জানায়, একমাস আগে ভিকটিমের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শিপন মিয়ার পরিচয় ঘটে। পরিচয়ের পর নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে ভিকটিমকে প্রেম নিবেদন করে। ভিকটিম তার প্র্রস্তাবে রাজি হলে গত ৩১ আগস্ট ভিকটিম কিশোরীকে রাজশাহী রেলস্টেশনের দিকে ডেকে নিয়ে অপহরণ করে। পর তাকে অজ্ঞাতস্থানে নিয়ে ধর্ষণও করা হয়। তারপর ঢাকায় নিয়ে যায়।
বিষয়টি ভিকটিমের পরিবারে জানাজানি হলে কৌশলে বিয়ে দেওয়ার কথা বলে তাকে বাড়িতে আসতে বলে। কথামত ১ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামি ভিকটিকে সাথে নিয়ে উপস্থিত হয়।
পরে পরিবারের লোকজন র্যাবের কাছে ঘটনার বিষয়ে জানালে ঘটনার সত্যতা যাচাইয়ের ঘটনাস্থলে গিয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করে। পরে জানা যায় সে ভুয়া সেনাবাহিনীর সদস্য। তার মোবাইলে সেনাবাহিনীর পরিচয় দিয়ে একাধিক ব্যক্তি ও নারীকে বিভিন্ন ভাবে প্রতারণা করার নমুনা পাওয়া যায়।
র্যাব জানায়, আসামী শিপন বিবাহিত ও তার সন্তান আছে। এ সত্ত্বেও সেনা সদস্য পরিচয় দিয়ে ভিকটিমকে মিথ্যা প্রেম নিবেদন করে। এক পর্যায়ে কৌশলে অপহরণ করে ধর্ষণ করে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় মামলা দায়ের হয়েছে।