৫ কার্তিক, ১৪৩৩
২০ অক্টোবর, ২০২৬

শিক্ষকদের সমাবেশে হামলার প্রতিবাদে টিটিসি প্রশিক্ষণার্থীদের মানববন্ধন

Admin Published: October 14, 2025, 5:44 pm
শিক্ষকদের সমাবেশে হামলার প্রতিবাদে টিটিসি প্রশিক্ষণার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: ঢাকায় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ শিক্ষকদের সমাবেশে পুলিশের লাঠিচার্জ এবং হামলার প্রতিবাদে সরকারি টিচার ট্রেনিং কলেজ রাজশাহীর প্রশিক্ষণার্থীরা (মাধ্যমিক স্তরের সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা)  মঙ্গলবার রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তৃতা প্রদান করেন চাঁদপুর সরকারি হাইস্কুলর শিক্ষক মো. শাহিন আলম, তিনি বলেন ঢাকায় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের উপরে যেভাবে পুলিশ লাঠিচার্জ করেছে এটা কোন সভ্যতার ভিতরে পড়ে না। যে সকল পুলিশ সদস্য মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে বর্তমানে পুলিশে কর্মরত আছেন তারা তাদের শিক্ষকদের উপরে হামলা করে অসভ্যের পরিচয় দিয়েছেন। অবিলম্বে তাদেরকে শাস্তির মুখোমুখি করার জন্য আহ্বান জানান তিনি। তিনি বলেন আমি একজন সরকারি স্কুলের শিক্ষক হয়েও বেসরকারি শিক্ষকদের উপরে হামলার প্রতিবাদে তাদের সাথে একাত্মতা পোষণ করছি কারণ একজন শিক্ষকের সম্মানহানি করা মানে সকল শিক্ষকের সম্মানহানি করা। তিনি শিক্ষকদের নায্য দাবি মেনে নেওয়ার আহ্বান করেন।

এদিন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষনার্থীরা প্রশিক্ষণ ক্লাস বর্জন করে মানববন্ধনে অংশ নেন। তারা শিক্ষকদের ন্যায্য দাবী মেনে নেওয়ার পাশাপাশি পুলিশের বিচারের দাবি  করেন।

মানববন্ধন শেষে সাহেব বাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে রাজশাহী শিক্ষা ভবনের সামনের কমসূচিতে যুক্ত হয়ে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।