৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬
রাজশাহীতে সংলাপ

শিশুদের সুরক্ষা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ

Admin Published: September 29, 2025, 1:57 pm
শিশুদের সুরক্ষা নিশ্চিতে সমন্বিত পদক্ষেপ গ্রহণে গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অনুষ্ঠিত শিশু সুরক্ষা বিষয়ক গণমাধ্যম সংলাপে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে ।

সোমবার নগরীর একটি অভিজাত হোটেলের কনফারেন্স কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) সুফাসেক-ডাউন টু জিরো অ্যালায়েন্স বাংলাদেশ প্রকল্পের আওতায় এ সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে শিশুর যৌন নির্যাতন চিহ্নিতকরণ ও উদ্ধার কার্যক্রমের ওপর বিশেষভাবে আলোকপাত করা হয় একই সাথে গণমাধ্যম কী ভূমিকা রাখতে পারে তা তুলে ধরা হয়।


শিক্ষাবিদ প্রফেসর ড. দিপকেন্দ্র নাথ দাস এর সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের রাজশাহী কার্যালয়ের উপপরিচালক এটিএম গোলাম মাহবুব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসিডি টিম লিডার (অ্যাডভোকেসি, লবি অ্যান্ড নেটওয়ার্কিং) সুব্রত কুমার পাল এবং সমন্বয় করেন প্রোগ্রাম অফিসার আব্দুল হান্নান। বৈঠকে রাজশাহীর ২০ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন।


এ সময় বাসসের সিনিয়র রিপোর্টার ড. আইনুল হক, রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, নতুন প্রভাত সম্পাদক সোহেল মাহবুব, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মামুন অর রশীদ, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. আনিসুজ্জামান, সোনালী সংবাদ সিনিয়র রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, এসএ টিভি রাজশাহী প্রতিনিধি মো. জাহিদ হাসান, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মওদুদ রানা, দৈনিক সানশাইন এর সরকার দুলাল মাহবুব, গ্লোবাল টেলিভিশনের  মো. আব্দুল বাতেন, নাগরিক টিভির সাকাওয়াত সাদী, স্কাই বাংলার তাসনিয়া খানম  প্রমূখ সংলাপে মতামত প্রদান করেন।


বক্তারা বলেন, শিশু যৌন শোষণ রোধে গণমাধ্যম, সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের যৌথ উদ্যোগ প্রয়োজন। এছাড়া উদ্ধার হওয়া শিশুদের পুনর্বাসন ও সমাজে পুনঃএকত্রীকরণের জন্য শক্তিশালী রেফারেল ব্যবস্থা গড়ে তোলা জরুরি। সংলাপে  অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষা কার্যক্রমে একসাথে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।