৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

‘শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে একসাথে কাজ করার তাগিদ’

Admin Published: November 25, 2025, 6:13 pm
‘শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে  একসাথে কাজ করার তাগিদ’

স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে শিশুর প্রতি যৌন শোষণ প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে বলে মতামত তুলে ধরা হয়েছে। মঙ্গলবার উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অ্যাকপেট ইন্টারন্যাশনালের সহায়তায় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি এ সংলাপের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা।

তিনি বলেন, আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি সরকারি-বেসরকারী সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এসময় অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

এসিডি প্রকল্প সম্বয়কারী মো. আলী আহমেদ প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শিশুদের সকল প্রকার সহিংসতা, শোষণ, নির্যাতন ও অবহেলা থেকে নিরাপদ রাখার, সুরক্ষা ব্যবস্থা জোরদার, বিকাশ এবং বাস্তবায়নের জন্য সহসাথীদের শিশু সুরক্ষা নীতিমালা সম্পর্কে ধারণা বৃদ্ধির লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে শিশুদের পক্ষ থেকে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন আলেয়া খাতুন এবং মোস্তাফিজুর রহমান আফির। এসম তারা গবেষণা প্রক্রিয়া এবং গবেষণা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

শিশু নেতারা তাদের গবেষণার কাজের অগ্রগতি, পরিকল্পনা ও চ্যালেজ্ঞ সমূহ তুলে ধরে কীভাবে, কাদের সাথে অ্যাডভোকেসি করবে সেটার জন্য প্রস্তুতিমূলক পরিকল্পনা তৈরির পাশাপাশি শিক্ষকদের পক্ষ থেকৈ শিক্ষা প্রতিষ্ঠানে শিশু সুরক্ষায় পরিচালিত কমিটিতে শিশুদের অংশগ্রহণের উপর জোর দেয়া হয়। প্রোগ্রাম অফিসার আতিয়া তানসিমা ও কমিউনিটি মোবিলাইজার মানতাকা আকতার সেসন পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।