ডিএনএন ডেস্ক: সুরকার ও সংগীত পরিচালক আহমেদ সজীব। সম্প্রতি কাজী শুভর প্রকাশিত ‘কেউ বুঝলো না’ একক অ্যালবামে ছয়টি গানের সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব। এবার জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার দ্বৈত কণ্ঠে গান নিয়ে আসেছেন তিনি।সম্প্রতি প্রকাশ পাওয়া ‘এত সুখ’ শিরোনামে গানটি লিখেছেন রাশেদুল হাসান রূপচাঁদ। গানটির সুর ও সংগীত করেছেন আহমেদ সজীব নিজেই।
গানচিত্রে মডেল হয়েছেন সোহেল শুভ ও আরুশি অরু। পরিচালনা করেছেন এস এম করিম।সজীব বলেন, ‘আমি শুরুতে নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীদের জন্য গান করতাম। তবে মাঝে আমার নিজের জন্য গান করা হয়নি। বিভিন্ন শিল্পীর জন্য সুর ও সংগীতে ব্যস্ত হয়ে যাওয়ায় নিজে গান গাওয়া থেকে দূরে সরে গেছি। এখন আবার নিজের জন্যও কিছু গান করছি। এরমধ্যে ‘এত সুখ’ গানটির জন্য সবার কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’
এফএস মিউজিক অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে গানটি।