১১ ভাদ্র, ১৪৩৩
২৭ আগস্ট, ২০২৬

তামাকমুক্ত দিবসে রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন

Admin Published: May 31, 2025, 8:33 pm
তামাকমুক্ত দিবসে রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন

স্টাফ রিপোর্টার :  রাজশাহী বিভাগীয় প্রশাসনের উদ্যোগে ব্যতিক্রমী আয়োজনে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। শনিবার বিকেলে দিবসটি উপলক্ষে রাজশাহী বিভাগীয় কমিশনার আফিস শারীরিক শিক্ষা কলেজ মাঠে ফুটবল ম্যাচের আয়োজন করে। বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ নিজেই এ ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন।

এর আগে শারীরিক শিক্ষা কলেজ গেট থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে কলেজটির মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভাগীয় কমিশনার অংশগ্রহণকারীদের কাছে জানতে চান সেখানে কোনো ধুমপায়ী আছে কিনা। অংশগ্রহণকারীদের পক্ষ থেকে না সূচক জবাব দিলে তিনি সবাইকে নিয়ে খেলার মাঠে যান।

এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতার, বিভাগীয় স্বাস্থ্য দফতরের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার  হাবিবুর রহমানসহ  বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।