৪ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

তানোরে ৩ হাজার লিটার চোলাই মদসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

Admin Published: August 1, 2025, 1:56 pm
তানোরে ৩ হাজার লিটার চোলাই মদসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে রাতের বেলা বাসা-বাড়িতে চোলাই মদ তৈরীর অভিযোগে চার মাদক কারবারীকে গ্রেফতার কেরছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো, মন্ডল টুডু (৫৫),  উপেন মন্ডল (২৬), শ্রী রনজিত টুডু (৩৫) ও আয়ন ইসকু (৪৫)।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বনকিবশোর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরা সবাই একই গ্রামের বাসিন্দা। এ সময় ৩ হাজার ১২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম ও অন্যান্য উপকরন জব্দ করা হয়।

শুক্রবার র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যারেব একটি দল উপজেলার কনকিশোর গ্রামে অভিযান চালায়। এসময় চোলাই মদ উৎপাদন করে তা বাজারজাতের জন্য বোতলজাত করার সময় তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা এলাকার ািচহ্নিত মাদক কারবারী। দীর্ঘদিন ধরে তারা বসতবাড়িতে অস্বাস্থ্যকর উপায়ে অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ প্রক্রিয়াজাত করে আসছিলো। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।