৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

তানোরে বিদ্যুতের খুঁটিতে উঠে কিশোরের কান্ড

Admin Published: February 27, 2026, 7:02 pm
তানোরে বিদ্যুতের খুঁটিতে উঠে কিশোরের কান্ড

স্টাফ রিপোর্টার : মোবাইল ফোন কিনে না দেয়ায় রাজশাহীর তানোরে পল্লীবিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে সুমন (১৩) নামের বাকপ্রতিবন্ধী এক কিশোর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিদ্যুতের খুঁটি থেকে তাকে জীবিত উদ্ধার করে। শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চিমনা গ্রামে এ ঘটনা ঘটে। 

পরিবার ও এলাকাবাসি জানায়, উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের সুমন তার বাবা মাহাতাব হোসেনের কাছে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য চাপ দেয়। তবে তাকে মোবাইল কিনে দেয় নি পরিবার। এতে অভিমানে গ্রামের পাশ দিয়ে টানা পল্লীবিদ্যুতের উচ্চ ক্ষমতাসম্পন্ন খুঁটিতে উঠে বসে। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পরিবার ও তানোর ফায়ার সার্ভিসে খবর দেয়। তাৎক্ষনিক ওই এলাকায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লীবিদ্যুৎ অফিস।  

তানোর ফায়ার সার্ভিস অফিসের সাব-অফিসার মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বিদ্যুতের খুঁটির ওপর থেকে সুমন নামের বাকপ্রতিবন্ধী কিশোরকে অক্ষত উদ্ধার করা হয়েছে। পরে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।