স্টাফ রিপোর্টার : রাজশাহী তানোরে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী, একাধিক মাদক, ছিনতাই ও দস্যুতা মামলার আসামি ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে উপজেলার সমাসপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো, গোলাপ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮), দবিরের ছেলে মাসুদ রানা ওরফে পালু (৩৫) ও কংগ্রেসের ছেলে চন্দন (২১)।
মঙ্গলবার র্যাব রাজশাহীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব রাজশাহীর একটি দল চিহ্নিত তিন সন্ত্রাসী ও মাদক কারবারীকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া তারা এলাকার চিহ্নিত মাদক কারবারী। এদের মধ্যে দেলোয়ারের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও চাঁদাবাজি ঘটনায় ৫টি মামলা রয়েছে। মামলা দায়েরের পর তাদের সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।