৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিলো জামায়াত

Admin Published: December 22, 2025, 5:22 am
তানোরে সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান  দিলো জামায়াত

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েল গ্রামে গভীর নলকুপের পরিত্যক্ত বোরিং গর্তে পড়ে নিহত দেশব্যাপী আলোচিত সাজিদের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

এসময় তিনি সাজিদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন। সাজিদের ছোট ভাইকে কোলে তুলে নেন। অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাবেক এমপি এবং ক্রয়োদশ নির্বাচনে জামায়াত মনোনানীত প্রার্থী। রবিবার তিনি সাজিদের বাড়িতে গিয়ে তার বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন। তাদের সমবেদনা জানান। পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুদানের অর্থ তুল দেন। অনুদানের টাকা হাতে আবেগ আপ্লুত হয়ে পড়েন পড়েন সাজিদের বাবা-মা।

এসময় তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসের, পাঁচন্দর ইউপি জামায়াতের আমীর জুয়েল রানা ছাড়াও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর দুপুরে বাড়ির সামনে মায়ের সঙ্গে হাটতে গিয়ে গভীর নলকুপের পরিত্যক্ত বোরিং গর্তে পড়ে যায় শিশু সাজিদ। এ ঘটনার ৩২ ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি খুড়ে ৫২ ফুট মাটির নিচ থেকে সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে তাকের মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।