৭ ভাদ্র, ১৪৩৩
২২ আগস্ট, ২০২৬

তানোরে তুলার গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

Admin Published: March 9, 2026, 5:47 pm
তানোরে তুলার গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে ধানের চাতালে অবস্থিত তুলার গুদামে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার তানোর পৌর এলাকার চাঁদপুর মহল্লার আব্দুল গনি মিয়ার গুদামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের ঘন্টাব্যাপি প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, তার আগেই তুলার গুদাম পুড়ে ছাঁই হয়ে যায়। তবে কেনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদশীরা জানান, সোমবার সকাল থেকে তুলার গুদামে ফ্যান চালিয়ে কাজ করে আসছিলেন শ্রমিকরা। এ সময় চলন্ত অবস্থায় ফ্যান খুলে আগুনের সূত্রপাত্র হয়ে। এসময় শ্রমিক আগুন নেভাতে তুলায় লাঠির আঘাত করে। ফলে আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ¦লে উঠে। মূহুর্তের মধ্যে পুরো গুদাম জ¦লে উঠে।

সরেজমিনে দেখা যায়, তানোর পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত চাঁদপুর মোড়ের উত্তরে আব্দুল গনি মিয়ার চাতাল। ওই চাতালের কিছু অংশ ভাড়া নিয়ে টিন দিয়ে ঘিরে তুলার গুদাম করেছেন আলমগীর হোসেন। তার বাড়ি মাদারীপর জেলায়। চাতালের দক্ষিণ দিকে আমশো মুন্নাপাড়া যাওয়ার রাস্তা। আর উত্তরে বাঁশঝাড় ও স্যানেটেশন কারখানা। আলমগীর জানান, তার তুলার গুদামে আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তানোর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার রফিকুল ইসলাম জানান, তুলার গুদামের মেশিন বা ফ্যানের নাট বল্টু ছিটকে আগুনের সুত্রপাত হতে পারে। তানোর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, আগুন লাগার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেটি তুলার গুদাম ছিল। গুদামের ভিতর থেকেই আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।