৩ কার্তিক, ১৪৩৩
১৮ অক্টোবর, ২০২৬

তারেক রহমানকে নি‌য়ে কটূক্তি : বগুড়ায় হিরো আলমকে কান ধ‌রে উঠবস

Admin Published: September 8, 2024, 2:37 pm
তারেক রহমানকে নি‌য়ে কটূক্তি : বগুড়ায় হিরো আলমকে কান ধ‌রে উঠবস

ডিএনএন ডেস্ক :  তা‌রেক রহমান‌কে নি‌য়ে কটূক্তির অভিযোগে বগুড়ায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা হ‌য়ে‌ছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হি‌রো আলম‌কে কান ধ‌রে উঠবস করানো হয়। রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার হওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এইটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক রাহমানকে নিয়ে কটূক্তি করিনি। 

তিনি আরও বলেন, ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে। শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।