৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

টায়ার জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতার শরীরে আগুন, ভিডিও ভাইরাল

Admin Published: November 10, 2025, 11:49 pm
টায়ার জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতার শরীরে আগুন, ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার :রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনীত শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভের সময় টায়ারে আগুন দিতে গিয়ে এক ছাত্রদল নেতার শরীরে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে রাজশাহীর চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে। পরে এ শরীরে আগুন নিয়ে দৌড়ে বাচার চেষ্টার ভিডিও ভাইরাল হয়ে যায় সামাহিক যোগাযোগ মাধ্যমে।

শহিদুল ইসলাম নামের ওই ছাত্রদল নেতার জার্সি পরে অন্য নেতাকর্মীরা খুলে আগুন নেভান। শহিদুল ইসলাম জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। ঘটনার পর তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শহিদুল ইসলাম বিএনপির সাবেক ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কবির হোসেনের ছেলে নাসির হোসেন অস্থিরের সমর্থক। রাজশাহী-৩ আসনে শফিকুল হক মিলনের প্রাথমিক মনোনয়ন বাতিল করে নাসির হোসেন অস্থিরকে প্রার্থী করার দাবিতে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।

মনোনয়ন বঞ্চিত নাসির হোসেন অস্থির বলেন, ‘আসনটিতে মনোনয়ন পেতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। দল মনোনয়ন না দিলে আমার সমর্থকরা বিক্ষোভ করে। এ সময় টায়ারে আগুন দিতে গিয়ে শহিদুলের শরীরে আগুন ধরে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।