৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিশ্ব রেকর্ড

Admin Published: October 23, 2024, 10:13 pm
টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিশ্ব রেকর্ড

ডিএন এন ডেস্ক :  টি-টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গাম্বিয়ার বিপক্ষে ১২০ বলে ৩৪৪ রানের রেকর্ড গড়ে তারা। জিম্বাবুয়ের এই বিশ্ব রেকর্ড গড়ার ম্যাচে অগ্রণী ভূমিকা রাখেন অধিনায়ক সিকান্দার রাজা। তিনি মাত্র ৪৩ বল মোকাবেলা করে ১৫টি ছক্কা আর ৭টি বাউন্ডারির সাহায্যে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।


বুধবার নাইরোবিতে গাম্বিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ৩৪৪ রান করে জিম্বাবুয়ে। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটাই দলীয় সর্বোচ্চ স্কোর। 


রেকর্ড গড়ার পথে অগ্রণী ভূমিকা রাখেন অধিনায়ক সিকান্দার রাজা। ৩৩ বলে সেঞ্চুরি ছুঁয়ে ৪৩ বলে ১৫ ছক্কা ও ৭ চারে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া ঝড়ো ফিফটি করেন তিন জন।



গত বছরের সেপ্টেম্বরে চীনের হাংজুতে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৩১৪ রান করেছিল নেপাল।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল সেটিই। তাদের ছাড়িয়ে এবার নতুন বিশ্ব রেকর্ড গড়ল জিম্বাবুয়ে।