৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

টিকটকে প্রেম, বিয়ের প্রলোভনে ডেকে ধর্ষণ, যুবক গ্রেফতার

Admin Published: November 5, 2025, 6:05 pm
টিকটকে প্রেম, বিয়ের প্রলোভনে ডেকে ধর্ষণ, যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার : টিকটকে পরিচয়ের মাধ্যমে তিন মাসের প্রেমের সম্পর্ক। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে এক গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি জিল্লুর রহমানকে (৩৬) রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

জিল্লুর রহমান বগুড়ার কাহালু থানার বামুজা গ্রামের আশরাফ আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানায়।

র‌্যাব জানায়, ১০ বছর আগে পারিবারিকভাবে বিবাহিত ভিকটিম বর্তমানে এক ছেলে-মেয়ে নিয়ে বগুড়ার দুপচাচিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিন মাস আগে টিকটকের মাধ্যমে জিল্লুরের সঙ্গে তার পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 

এরপর জিল্লুর ভিকটিমকে কৌশলে গত ৯ অক্টোবর ঈশ্বরদীতে ডেকে নিয়ে পাবনার দাশুড়িয়া এলাকার একটি ফ্লাট ভাড়া নিয়ে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। ১৩ অক্টোবর পর্যন্ত তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে তাকে জিল্লুর। এক পর্যায়ে গৃহবধূ বিয়ের জন্য চাপ দিলে কাজী অফিসে যাওয়ার কথা বলে তাকে ফেলে মোবাইল ও ব্যাগ নিয়ে পালিয়ে যায় প্রতারক জিল্লুর। 

পরে এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ঈশ্বরদী থানায় জিল্লুর রহমানের নামে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া এলাকা থেকে জিল্লুরকে গ্রেফতার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।