৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

তিন দিন পর কথা বলেছেন খালেদা জিয়া

Admin Published: November 30, 2025, 11:14 pm
তিন দিন পর কথা বলেছেন খালেদা জিয়া

ডিএনএন ডেস্ক: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। টানা তিন দিন সাড়া না-মেলার পর শনিবার (২৯ নভেম্বর) তিনি দুয়েকটি কথা বলেছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে সামগ্রিকভাবে তার অবস্থাকে ‘স্থিতিশীল হলেও সংকটাপন্ন’ বলছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।


গত বুধবার থেকে খালেদা জিয়ার শারীরিক সাড়া খুবই কমে যায়। ধারাবাহিক ডায়ালাইসিসের মাধ্যমে কিডনির কার্যক্ষমতা ধরে রাখার চেষ্টা চলছে। শনিবার রাত ১০টার দিকে তার সর্বশেষ ডায়ালাইসিস সম্পন্ন হয়। এতে অবস্থার উন্নতি না এলেও কিছুটা স্থিতি এসেছে বলে চিকিৎসকেরা জানান। তাদের মতে, আগামী কয়েক দিন খুব গুরুত্বপূর্ণ, কিডনির অবস্থায় স্থিতি না এলে স্থায়ী উন্নতি সম্ভব নয়।


২৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে তার অবস্থার অবনতি ঘটে। দীর্ঘদিন ধরেই তিনি এই হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।


মেডিকেল বোর্ডের একজন সদস্য জানান, শ্বাস–প্রশ্বাস স্বাভাবিক রাখতে তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। হাত-পা নড়াচড়া করছেন এবং শনিবার দুয়েকটি কথা বলেছেন। পরিবার ও দলের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি নিয়েই আলোচনা চলছে।