৩০ আশ্বিন, ১৪৩৩
১৫ অক্টোবর, ২০২৬

ট্রেনের টিকিট কেনায় রেলওয়ের সতর্কবার্তা

Admin Published: October 13, 2026, 5:58 pm
ট্রেনের টিকিট কেনায় রেলওয়ের সতর্কবার্তা

ডিএনএন ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে অনুমোদিত মাধ্যম ব্যবহারের পরামর্শ দিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। টিকিট কেনার জন্য অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ অথবা রেলওয়ের অনুমোদিত টিকিট কাউন্টার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, অনুমোদিত মাধ্যমের বাইরে কোনও ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের মাধ্যমে টিকিট কেনা বা কেনার চেষ্টা করলে আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হওয়ার দায়ভার বাংলাদেশ রেলওয়ে বহন করবে না। 


টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি), জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যসহ অন্যান্য গোপনীয় তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে রেলওয়ে।


সতর্কবার্তায় টিকিট কেনার জন্য অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট https://eticket.railway.gov.bd, রেল সেবা অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার ব্যবহারের কথা উল্লেখ হয়েছে।