৮ ভাদ্র, ১৪৩৩
২৩ আগস্ট, ২০২৬

উচ্ছ্বসিত মেহজাবীন চৌধুরী

Admin Published: July 15, 2024, 1:13 pm
উচ্ছ্বসিত মেহজাবীন চৌধুরী

ডিএনএন ডেস্ক :

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বর্তমানে অবকাশ যাপনের জন্য আছেন সুদূর যুক্তরাষ্ট্রে। ঘুরে বেড়াচ্ছেন সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থানে। পাশাপাশি কোপা আমেরিকার এবারের আসরও উপভোগ করছেন গ্যালারিতে বসে। বিশেষ করে তার প্রিয় দল আর্জেন্টিনার ম্যাচে গ্যালারিতেই পাওয়া যায় এই অভিনেত্রীকে।

এদিকে কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের ১-০ গোলের জয়ে নিজেদের ইতিহাসের ১৬তম কোপা আমেরিকার শিরোপা নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

প্রিয় দলের জয়ে উচ্ছ্বসিত মেহজাবীন চৌধুরী। আর সেকথার জানানও দিয়েছেন তিনি। ফেসবুকে একটি রিল শেয়ার করে লিখেছেন, ‘আর্জেন্টিনা টিমের জয় উদযাপন।’

এর আগে, এবার যুক্তরাষ্ট্র সফরে নিজের একটি স্বপ্ন পূরণও করেছেন তিনি। আর সেই সেটি হলো বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাত ভ্রমণ। সেই মুহূর্তের কিছু ছবি ফেসবুকে শেয়ারও করেছেন এই অভিনেত্রী।

ছবিতে খুব হাসিখুশি ও প্রাণবন্ত দেখা গেছে মেহজাবীনকে। সাদা প্যান্ট নীল লুরেক্স স্লিম নিট শার্ট এবং লো মেকআপ লুকে ভক্ত-দর্শকদের সামনে এসেছেন তিনি। নায়াগ্রা ভ্রমণের এসব ছবিতে মেহজাবীনের পাশে দেখা গেছে ছোটপর্দার আরেক অভিনেত্রী সাবিলা নূরকেও।