গতকাল ৪/১০/২০২৪ তারিখ রবিবার ভদ্রা বাজার ব্যবসায়ী সমিতির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত বাজারের সকল ব্যবসায়ীদের ২৯ সদস্য বিশিষ্ট নয়া কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে নির্বাচিত হন আব্দুস সাত্তার ও বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক হিসেবে বিপ্লব রহমান নাইম নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিন হন শফিকুল ইসলাম রতন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম শিপুল ও মফিজুর রহমান (মফি), সহ-সাধারণ সম্পাদক জানে আলম (সুমন), কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলাম শিমুল, প্রচার সম্পাদক রিমন আলী, সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজান, ধর্ম ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সাইফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুল আজম (পাপ্পু), সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাহেবুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. মোতাহার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন, ও সহ-মহিলা বিষয়ক সম্পাদক ডা. মৌসুমী খাতুন।
এছাড়াও কার্য নির্বাহী সদস্যরা হলেন, মোঃ মিজানুর রহমান, মোঃ শফিউল ইসলাম বাবু, মোঃ মুকুল হোসেন, মোঃ আবুল কালাম, মোঃ সিরাজুল ইসলাম (কালু), মোঃ তসিকুল ইসলাম ও মোঃ জাহিদুল ইসলাম জাহিদ।