স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে আবদুর রাজ্জাক প্রামাণিক সভাপতি, আবদুল মালেক সাধারণ সম্পাদক ও আহসান হাবিব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এরমধ্যে সভাপতি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। ওই পদে অন্য কোন প্রার্থী না থাকায় তাঁকে সভাপতি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
অপরদিক সাধারণ সম্পাদক পদে চারজন ও সাংগঠনিক সম্পাদক পদে চারজন প্রার্থী থাকায় ওই দুই পদে ভোটাভুটি হয়। নির্বাচন কমিশনার শাহাদত হোসেন বিকেল চারটায় ফলাফল ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন সম্মেলনের প্রধান অতিথি রাজশাহী বিভাগের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের আমেজে ভবানীগঞ্জ পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছ। আগে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি গঠন হলেও এবারই প্রথম ভোটাভুটির মাধ্যমে সম্মেলনে কাউন্সিলেরা তাঁদের নেতাকে নির্বাচিত করছেন।
সকালে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ভবানীগঞ্জ কুটির শিল্প মাঠে সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বে চানপাড়া শহীদ সেকেন্দার মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচিত করার প্রক্রিয়া শুরু করে দলটি।
এটিই ভবানীগঞ্জ পৌরসভা বিএনপির গণতান্ত্রিক দ ( ভোটাভুটি) প্রথম সম্মেলন। এর আগে ভোটাভুটি ছাড়াই জেলা কমিটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে নাম সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছিল।