৩ কার্তিক, ১৪৩৩
১৯ অক্টোবর, ২০২৬

ভুল সিগন্যালে রাজশাহী ওয়াশপিটে দুই ট্রেনের সংঘর্ষ, লাইনচ্যুত

Admin Published: March 15, 2025, 4:17 pm
ভুল সিগন্যালে রাজশাহী ওয়াশপিটে দুই ট্রেনের সংঘর্ষ, লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার :রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় ভুল সিগন্যালের কারণে দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ২ টার দিকে  ধূমকেতু এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

যাত্রীবিহীন দুটি ট্রেনের একটি পরিষ্কারের জন্য ওয়াশপিটে যাচ্ছিল, অন্যটি ওয়াশপিট থেকে বের হচ্ছিল। যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে সংঘর্ষের ফলে উভয় ট্রেনের একটি করে বগি লাইনচ্যুত হয়ে পড়ে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওয়াশপিটে পরিষ্কারের পর বের হচ্ছিল বাংলাবান্ধা এক্সপ্রেস। তখন ভুল সিগন্যালের কারণে পাশের লাইন দিয়ে ঢুকে যায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনিট। এ সময় দুটি ট্রেনের সাইড কলিউশন হয়। পাশাপাশি এ সংঘর্ষের ফলে ট্রেন দুটির বগি দুটি লাইন থেকে নেমে যায়। তবে যাত্রী না থাকায় কেউ আহত হননি।

তিনি আরও জানান, ঘটনার পর ট্রেন দুটির উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এতে কিছুটা সময় লাগবে। দুর্ঘটনার কারণে ট্রেনগুলোর নির্ধারিত সময়ের দেরি হবে। যাত্রী পরিবহন পুনরায় শুরু করতে কতক্ষণ লাগবে, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। কিছুটা সিডউল বিপর্যয় ঘটবে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক।