৬ ভাদ্র, ১৪৩৩
২১ আগস্ট, ২০২৬

৩২ কেজির দাতিনা কোরালের দাম উঠেছে তিন লাখ

Admin Published: December 14, 2024, 11:57 pm
৩২ কেজির দাতিনা কোরালের দাম উঠেছে তিন লাখ

ডিএনএন ডেস্ক : সুন্দরবনে জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের দাতিনা কোরাল মাছ। নিলামে মাছটির দাম তিন লাখ ১০ হাজার টাকা উঠলেও জেলেরা বিক্রি করতে রাজি হননি।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাটলু নদীতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)  গাবুরার নাপিতখালি গ্রামের সাত জেলের জালে মাছটি ধরা পড়ে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নাপিতখালি গ্রামে মাছটি নিয়ে দরকষাকষি চলে।

মাছটির সর্বোচ্চ নিলামে ডাক দেয়া উপকূলের মাছ ব্যবসায়ী বক্কার আলী জানান, মাছটির নাম দাতিনা কোরাল। বিভিন্ন ক্রেতারা এসেছেন। নিলামে আমি তিন লাখ ১০ হাজার টাকা বলেছি যেটা সর্বোচ্চ। তবুও জেলেরা দিতে রাজি হয়নি। 

তিনি বলেন, মাছটি পুরুষ হলে এর দাম ৮ লাখ টাকা দিয়ে নিবো। মায়া মাছ হলে তিন লাখ। আমি কেটে নেবো। তবুও রাজি হচ্ছে না জেলেরা। এখনও অমিসাংসিত অবস্থায় রয়েছে। 

জানা যায়, দাতিনা কোরালের ফুলকা বিদেশে রফতানি হয়। বিদেশিরাএই ফুলকা দিয়ে সুপ তৈরি করে যা খুব জনপ্রিয়। জাপান, সুইজারল্যান্ড, চীন ও ভারতসহ বিভিন্ন দেশে রফতানি হয় এই মাছের ফুলকা।