৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

৫ টনের ব্রিজে ২৭ টনের ট্রাক, ভেঙে পড়লো খালে

Admin Published: June 20, 2025, 12:23 pm
৫ টনের ব্রিজে ২৭ টনের ট্রাক, ভেঙে পড়লো খালে

ডিএনএন ডেস্ক: পিরোজপুরের ইন্দুরকানীতে ব্রিজ ভেঙে কয়লাবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। এতে পিরোজপুর-কলারন-সন্ন্যাসী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে ইন্দুরকানী উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের কলারন এলাকার মালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় মোয়াজ্জেম জানান, রাত আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লাবোঝাই ট্রাক স্টিলের ব্রিজটি পার হওয়ার সময় তা ভেঙে যায়। ব্রিজটি ভেঙে পড়ায় ইন্দুরকানী-কলারন-সন্ন্যাসী সড়কে যান চলাচল বন্ধসহ দুর্ভোগে রয়েছেন হাজারো পথচারী।


স্থানীয়রা জানান, ইন্দুরকানী মালবাড়ির এ ব্রিজটির ওপর দিয়ে ৫ টনের অধিক যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও অতিরিক্ত কয়লাভর্তি ট্রাক সেতুতে উঠার পরই ভার বহন করতে না পারায় সেতু ভেঙে পড়ে। ট্রাকটি বর্তমানে ব্রিজসহ খালে পড়ে রয়েছে। পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।