৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

Admin Published: July 3, 2025, 1:34 pm
বান্দরবানে সেনা অভিযানে কেএনএ কমান্ডারসহ নিহত ২

ডিএনএন ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। 


আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির কমান্ডারসহ দুই জন নিহত হয়েছেন। সেখান থেকে ৩টি এসএমজি, ১টি রাইফেলসহ অস্ত্র ও  গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে।