৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

বিশেষ হজ প্যাকেজ ঘোষণা

Admin Published: September 30, 2025, 1:07 pm
বিশেষ হজ প্যাকেজ ঘোষণা

ডিএনএন ডেস্ক: বেসরকারি ব্যবস্থাপনায় হজের বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে বিভিন্ন ধরনের হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিশেষ হজ প্যাকেজ ঘোষণা করা হয়।


হজ প্যাকেজের তথ্যমতে, বিশেষ হজ প্যাকেজ ৫১ হাজার টাকা বাড়িয়ে ৭ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া সাধারণ হজ প্যাকেজ ২৭ হাজার টাকা বেড়ে ৫ লাখ ৫০ হাজার এবং সাশ্রয়ী হজ প্যাকেজ হয়েছে ৫ লাখ ১০ হাজার টাকা।


এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) সরকারি ব্যবস্থাপনায় হজের ৩ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। হজ প্যাকেজ-১ (বিশেষ) এর খরচ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ-২-এর খরচ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা নির্ধারণ করা হয়।