৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস

Admin Published: October 4, 2025, 12:25 pm
চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস

ডিএনএন ডেস্ক: অক্টোবর মাসে সাগরে লঘুচাপ, নিম্নচাপ ও ঘূর্ণিঝড় ‍সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।অক্টোবর মাসব্যাপী দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 


পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে অক্টোবর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।বঙ্গোপসাগরে ১-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। এছাড়া এ মাসে সারাদেশে ২-৪ দিন মাঝারি থেকে তীব্র বিজলীসহ বজ্রবৃষ্টি এবং ৩-৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বিজলীসহ বজ্রবৃষ্টি হতে পারে।


এতে বলা হয়েছে, অক্টোবরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।



এছাড়া অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে, তবে ভারি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে।