৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

‘চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ’

Admin Published: August 18, 2025, 6:00 pm
‘চলতি সপ্তাহেই চূড়ান্ত নির্বাচনি রোডম্যাপ প্রকাশ’

ডিএনএন ডেস্ক: জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, নির্বাচনি কর্মপরিকল্পনার খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং তা দ্রুতই প্রকাশ করা হবে।সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।ইসি সচিব বলেন, সীমানা নির্ধারণে ৮২ আসনের বিপরীতে শুনানি শুরু হবে আগামী ২৪ আগস্ট থেকে, যা চলবে চার দিন-ব্যাপী। তিনি আরও জানান, এবার ভোটকেন্দ্র বাড়ানো হবে না। তবে প্রতিটি তিন হাজার ভোটারের জন্য একটি ভোটকেন্দ্র থাকবে। পূর্বের নিয়ম অনুযায়ী একটি বুথে ৫০০ ভোটার থাকলেও এবার তা ৬০০ করা হবে।


এ ছাড়া, ২২টি রাজনৈতিক দলের বিষয়ে তদন্তের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানান আখতার আহমেদ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমান সময়ে উদ্বেগের কোনো কারণ নেই।’


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই রোডম্যাপে প্রার্থী মনোনয়ন, যাচাই-বাছাই, প্রচারণা, ভোটগ্রহণ ও ফল ঘোষণার তারিখসহ সব ধাপের বিস্তারিত কর্মপরিকল্পনা উল্লেখ থাকবে।