৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের আল্টিমেটাম

Admin Published: June 24, 2025, 1:07 pm
দাবি না মানলে যমুনা ঘেরাওয়ের আল্টিমেটাম

ডিএনএন ডেস্ক: চাকরিচ্যুত ও কারামুক্ত বিডিআর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা নিজেদের দাবি-দাওয়া আদায়ে যমুনা অভিমুখে পদযাত্রা ও ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়েছেন।মঙ্গলবার (২৪ জুন) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন তারা। সরকারের পক্ষ থেকে দাবি পূরণ না হলে দুপুর ১২টার মধ্যে যমুনা ঘেরাও করবে বলে জানান তারা।


বিডিআর পরিবারের সদস্য মারুফ সরকার জানান, ২০০৯ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা। 


কারাবন্দি বিডিআর সদস্যদের ন্যায়বিচার ও ন্যায়সঙ্গত অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিতের দাবিতে তারা আজ জাতীয় জাদুঘরের সামনে সমবেত হয়েছেন।


তিনি আরও জানান, আজ দুপুর ১২টা পর্যন্ত সরকারকে দাবি পূরণের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। যদি এর মধ্যে তাদের দাবি মানা না হয়, তাহলে দুপুর ১২টা ৫ মিনিটে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করবেন তারা।


৩ দফা দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সোমবার (২৩ জুন) দুপুরের দিকে তারা শাহবাগ মোড়ে এসে জড়ো হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


এর আগে সোমবার (২৩ জুন) কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে একটি মিছিল বের করেন বিডিআর সদস্যরা। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে শাহবাগে এসে জড়ো হয়।


এ সময় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা।


পরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের দাবিগুলো তুলে ধরেন।