স্টাফ রিপোর্টার : দেশের চলমান পরিস্থিতিতে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও স্বার্থান্বেসী মহলের চক্রান্তে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারী এবং লুটতরাজকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা রাজশাহী ফাউন্ডেশন। শনিবার দুপুরে রাজশাহী নগরীর খড়খড়ী এলাকায় অবস্থিত শাহমখদুম মেডিক্যাল কলেজ হাসপাতালের সভাকক্ষে আয়োজিত সস্থার সভা থেকে এসব আহ্বান জানানো হয়।
সভায় বলা হয়, স্বাধীনতা উত্তর বাংলাদেশ নানা চড়াই উত্তায় পেরিয়ে এগিয়ে গেলেও দেশি- বিদেশি ষড়যন্ত্র, স্বার্থান্বেষী মহলের লোভ-লালসা, হিংসা, প্রতিহিংসা, অসম বন্টন নৈতিকতার অবক্ষয় গণতন্ত্রহীনতা, স্বৈরাতান্ত্রিকতার কারণে শাসন ব্যবস্থায় যে ক্ষত সৃষ্টি হয়েছিল, আমাদের নতুন বাংলাদেশের বীর শহীদ আবু সাঈদ ও মুগ্ধরা তা রুখে দিয়েছে। ছাত্র জনতার অভূত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কাজে চলমান, আইন শৃংখলা বাহিনী পূর্ণগঠন।
সভায় বলা হয়, পুলিশ বাহিনীর কর্মবিরতির কারণে দেশের সার্বিক আইন শৃংখলায় যে পরিস্থিতিতে স্বার্থান্বেষী মহল রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও আঞ্চলিক নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দিয়েছে। দেশের মানুষের জানমাল ও শান্তি শৃংখলায় দায়িত্ব দেশবাসীকেই পালন করতে হবে। আইনশৃংখলা বাহিনী সুচারুরূপে কাজ চলমান করার পূর্বে দেশ প্রেমিক ছাত্র জনতা নিজ দায়িত্বে সুশৃংখলভাবে কাজ করার চেষ্টা করছে। তাই মানুষের প্রয়োজনে সমৃদ্ধ বাংলাদেশের যাত্রা শুরু হোক পরস্পরের শুভ কামনার মধ্য দিয়ে। সভা থেকে বিভিন্ন স্লোগান সম্বলিত ৫০ হাজার সচেতনতামুলক লিফলেট প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়।
রাজশাহী ফাউন্ডেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান স্বাধীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, সহসভাপতি মামুন-অর-রশিদ, কৃষিবীদ মনিরুজ্জামান বাবুল, আল- আমিনসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।