৬ ভাদ্র, ১৪৩৩
২১ আগস্ট, ২০২৬

রিমান্ড শেষে কারাগারে বাঘার মেয়র আক্কাছ

Admin Published: July 11, 2024, 5:26 pm
রিমান্ড শেষে কারাগারে বাঘার মেয়র আক্কাছ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি পৌর মেয়র আক্কাছ আলীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সোয়েব খান জানান, ৫ জুলাই আক্কাছকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। পরদিন পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে ৮ জুলাই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁকে কারাগারে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদে কী তথ্য পাওয়া গেছে তা নিয়ে কিছু জানাননি তদন্ত কর্মকর্তা।

এর আগে, গত ২২ জুন বাঘা উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন আশরাফুল ইসলাম বাবুল। চার দিন চিকিৎসাধীন থাকার পর ২৬ জুন তিনি মারা যান।