৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ফরিদপুরে এবার রেলে অবরোধ

Admin Published: September 11, 2025, 1:10 pm
ফরিদপুরে এবার রেলে অবরোধ

ডিএনএন ডেস্ক: ফরিদপুর-৪ আসনের পুনর্বিন্যাসের প্রতিবাদে আন্দোলনকারীরা এবার রেলপথ অবরোধ করেছে। এর ফলে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি রেলপথেও ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে, যা রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করেছে।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই রেল অবরোধের কারণে খুলনার দিক থেকে ঢাকাগামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর রেল স্টেশনে আটকা পড়েছে।


স্থানীয় রেলওয়ে এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আন্দোলনকারীরা ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। এর প্রতিক্রিয়ায়, জাহানাবাদ এক্সপ্রেসের রুট পরিবর্তন করে ট্রেনটিকে কাশিয়ানী জংশন থেকে বোয়ালমারী হয়ে কালুখালী-রাজবাড়ী অথবা যমুনা সেতু দিয়ে ঢাকায় পাঠানোর বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। একই কারণে বেনাপোলগামী রূপসী বাংলা ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে।



ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ জানান, সকাল ৮টা ১৫ মিনিটে জাহানাবাদ এক্সপ্রেসের ভাঙ্গা পৌঁছানোর কথা থাকলেও রেলপথ অবরোধের কারণে ট্রেনটি মুকসুদপুর এলাকাতেই থেমে আছে।


কৈডুবি রেলগেটের গেট কিপার মুস্তাফিজুর রহমানও এই তথ্য নিশ্চিত করেছেন।