৮ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

Admin Published: October 1, 2025, 12:06 am
গানপাউডারসহ আ.লীগ কর্মী গ্রেপ্তার

ডিএনএন ডেস্ক:গানপাউডারসহ কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. খাইরুল ইসলাম (৪৫)।


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ে একটি নির্মাণাধীন একটি ভবন থেকে ১ হাজার ৩৮০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানান, খাইরুলসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী সম্প্রতি রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করে এবং ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।


তিনি আরও জানান, তার (খাইরুল) কাছ থেকে উদ্ধার হওয়া গানপাউডারের উৎস অনুসন্ধান এবং এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।