১২ কার্তিক, ১৪৩৩
২৭ অক্টোবর, ২০২৬

গৃহবধূর গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Admin Published: October 26, 2026, 1:13 pm
গৃহবধূর গোসলের ভিডিও ছড়িয়ে  দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল এবং ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. নাহিদকে (২০)। রাজশাহীর শাহমখদুম থানার সিহাবের মোড়ে তার বাড়ি।শনিবার বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি-৫। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এই তথ্য জানিয়েছে।

এসআরবি জানায়, নাহিদ গোপনে ওই গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতেন। ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার তাঁর ইচ্ছার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণ করেন।

সর্বশেষ গত ১৯ অক্টোবর ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এসআরবি জানায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৫-এর একটি দল নাহিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।