৯ ভাদ্র, ১৪৩৩
২৪ আগস্ট, ২০২৬

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

Admin Published: July 16, 2025, 12:04 pm
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো ‘নৌকা’ প্রতীক

ডিএনএন ডেস্ক: নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বাংলাদেশ আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইটে দেখা যায়, আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত) নামের পাশে প্রতীক হিসেবে নৌকা নেই।


ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।


গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইসির সমালোচনা করে তিনি বলেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?


উল্লেখ্য, ইসির তপশিলভুক্ত ৬৯টি প্রতীকের মধ্যে ৫০টি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য। যার মধ্যে স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগেরও প্রতীক রয়েছে। অবশিষ্ট ১৯টি প্রতীক রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের।